আসসালামু আলাইকুম প্রিয় জিপি ফ্যামিলি অফার সেলার এবং রিসেলার ভাইয়েরা।

আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের বিডি সেল মার্কেট গ্রুপে আবারও জিপি ফ্যামিলি প্যাকেজ বিক্রি চালু করা হয়েছে। মাঝখানে কিছুদিন অফার বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার মূল উদ্দেশ্য ছিল — সবার সুবিধার জন্য একটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক সেল বা রিসেল ব্যবস্থা তৈরি করা।

আমাদের অ্যাডমিন প্যানেল এবং কয়েকজন অভিজ্ঞ সেলারের সাথে পরামর্শ করে অফার বিক্রির নতুন কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বিডি সেল মার্কেট গ্রুপে ফ্যামিলি অফার বিক্রির ক্ষেত্রে নিচের নিয়মগুলো সবাইকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।


১. মেয়াদ শেষ হওয়ার আগেই জিবি গায়েব হলে রিফান্ড

মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কাস্টমারের জিবি চলে যায়, তবে যতটুকু জিবি ব্যবহার করা সম্ভব হয়নি বা গায়েব হয়েছে, সেলারকে অবশ্যই তার সঠিক হিসাব করে টাকা ফেরত দিতে হবে।

হিসাবের উদাহরণ: ধরুন, আপনি ৫০ জিবি ডেটা ৫০০ টাকায় বিক্রি করেছেন। অর্থাৎ, প্রতি জিবির মূল্য (৫০০ ÷ ৫০) = ১০ টাকা। এখন ২০ দিন পর যদি কাস্টমারের ২০ জিবি ডেটা গায়েব হয়ে যায়, তবে গায়েব হওয়া ওই ২০ জিবির দাম (২০ × ১০) = ২০০ টাকা কাস্টমারকে ফেরত দিতে হবে।


২. মিনিট ও জিবি (কম্বো) গায়েব হলে রিফান্ড

মিনিট এবং জিবি একসাথে বিক্রি করলে উভয়ের দাম আনুপাতিক হারে আলাদা করে রিফান্ড হিসাব করতে হবে।

  • ধরুন, আপনি ৫০ জিবি এবং ৫০০ মিনিটের একটি কম্বো অফার ৬০০ টাকায় বিক্রি করেছেন। এক্ষেত্রে হিসাবের সুবিধার্থে ধরে নিতে হবে, জিবির জন্য ৩০০ টাকা এবং মিনিটের জন্য ৩০০ টাকা নেওয়া হয়েছে।
  • প্রতি জিবির মূল্য: (৩০০ ÷ ৫০) = ৬ টাকা।
  • প্রতি মিনিটের মূল্য: (৩০০ ÷ ৫০০) = ০.৬০ টাকা (৬০ পয়সা)।

কাস্টমারের যতটুকু জিবি এবং মিনিট গায়েব হবে, ঠিক সেই পরিমাণ উপরের রেট অনুযায়ী হিসাব করে টাকা ফেরত দিতে হবে।


৩. অতিরিক্ত জিবি বা মিনিট ব্যবহার করলে ক্ষতিপূরণ

যে ব্যক্তি ওটিপি (OTP) নিবেন, তিনি যদি চুক্তির চেয়ে বেশি জিবি বা মিনিট ব্যবহার করে ফেলেন, তবে অতিরিক্ত ব্যবহৃত জিবি বা মিনিটের দাম একই হিসাব অনুযায়ী সেলারকে ফেরত দিতে হবে।

দায়বদ্ধতা: আমাদের গ্রুপ থেকে সরাসরি যে ব্যক্তি (রিসেলার) ওটিপি নিয়েছেন, জবাবদিহিতা সম্পূর্ণ তার। তিনি অফারটি তার কোনো কাস্টমারকে দিয়েছেন নাকি নিজে ব্যবহার করেছেন, তা আমাদের দেখার বিষয় নয়। গ্রুপের রেকর্ড অনুযায়ী যিনি ওটিপি রিসিভ করেছেন, অতিরিক্ত ব্যবহারের টাকা তাকেই পরিশোধ করতে হবে।


৪. ওটিপি (OTP) অফার বিক্রির স্বচ্ছতা

যারা ওটিপির মাধ্যমে অফার সেল করবেন, তাদেরকে অবশ্যই কাস্টমারকে অফারের সব খুঁটিনাটি পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে হবে। কাস্টমার নতুন হোক বা পুরাতন, নিচের বিষয়গুলো জানানো বাধ্যতামূলক:

  • ওটিপি অফার নিলে প্রিপেইড সিমটি যে পোস্টপেইড হয়ে যাবে, তা স্পষ্টভাবে জানাতে হবে।
  • সিমের অ্যাকাউন্টে ৪০০ টাকা লোন দেখা যেতে পারে, এটিও ক্লিয়ার করতে হবে।
  • অফার বিক্রির আগেই এই বিস্তারিত তথ্যগুলো কাস্টমারকে ভেঙে না বললে তা গ্রাহক হয়রানি হিসেবে গণ্য হবে।

৫. নিয়ম ভঙ্গের জরিমানা

সকল সেলারকে অবশ্যই এই নিয়মের ভেতরে থেকেই সেল করতে হবে। যদি এই নিয়মের বাইরে গিয়ে কোনো সেলারের বিরুদ্ধে অভিযোগ (রিপোর্ট) আসে এবং তা প্রমাণিত হয়, তবে ওই সেলারকে কাস্টমারের মূল রিফান্ডের টাকার পাশাপাশি অতিরিক্ত ৫০ টাকা জরিমানা দিতে হবে।


সবার ব্যবসায়িক সাফল্য ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আমাদের এই নিয়মগুলো মেনে চলার নির্দেশ দেওয়া হলো।


মেইন অ্যাডমিন মুহাম্মদ সুমন আকন্দ
২৯-০৮-২০২৬ ঈ.